সকল ব্লগ
BCS Preparation

২৮টি শুণ্যপদে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (BAB) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ 

২৮টি শুণ্যপদে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (BAB) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ 

প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ - BAB Job Circular 2026 প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি) এর রাজস্ব খাতভুক্ত মোট ৮টি ক্যাটাগরিতে মোট ২৮টি শূন্যপদে সরাসরি জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা যোগ্যতার ভিত্তিতে আগামী ০৪-০৫-২০২৬ ইং তারিখের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

সকল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি, নোটিশ এবং নির্দেশনা পেতে Live MCQ™ Blog সেকশনে নিয়মিত চোখ রাখুন। চাকরির বিজ্ঞপ্তি থেকে শুরু করে চাকরির প্রস্তুতি, চাকরির ফলাফলসহ সকল প্রকারের ক্যারিয়ার গাইডলাইন প্রতিনিয়ত আপডেট পাবেন। আপনি যদি একই ধরনের সরকারি চাকরির আরও বিজ্ঞপ্তি খুঁজে থাকেন, তাহলে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি দেখেতে পারেন। 

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি - BAB Job Circular

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ - BAB Job Circular 2026 এর সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলো টেবিলের মাধ্যমে তুলে ধরা হলো।

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর সকল পদ বিস্তারিত

১। পদের নামঃ উপ-পরিচালক  পদ সংখ্যাঃ ০৩টি  বেতনঃ ৩৫,৫০০–৬৭,০১০ টাকা  গ্রেডঃ ৬ষ্ঠ  বয়সঃ সর্বোচ্চ ৪০ বছর  শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন, প্রাণ রসায়ন, ফলিত রসায়ন ও কেমি কৌশল, পদার্থ বিজ্ঞান, ফলিত পদার্থ বিজ্ঞান, ইলেকট্রনিক্স, ফার্মেসী, প্রাণীবিদ্যা, মাইক্রোবায়োলজী, উদ্ভিদবিদ্যা, এগ্রো কেমিস্ট্রি, মনোবিজ্ঞান, মৃত্তিকা বিজ্ঞান, আইন, গণিত, অর্থনীতি এবং সামাজিক বিজ্ঞান বা বাণিজ্য অনুষদভুক্ত যেকোনো বিষয়ে — (অ) প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা (আ) দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রিসহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স, কেমিক্যাল বা মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। অ্যাক্রেডিটেশন বিষয়ে প্রশিক্ষণ সনদপ্রাপ্ত এবং সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সংস্থা, কর্পোরেশন অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা স্বীকৃত ইনস্টিটিউট বা স্বীকৃত বোর্ডের প্রথম শ্রেণির পদে অন্যূন ৭ (সাত) বছরের চাকরির অভিজ্ঞতা এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে।

২। পদের নামঃ সহকারী পরিচালক/অ্যাক্রেডিটেশন অফিসার  পদ সংখ্যাঃ ০৯টি  বেতনঃ ২২,০০০–৫৩,০৬০ টাকা  গ্রেডঃ ৯ম  বয়সঃ ৩২ বছর  শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন, প্রাণ রসায়ন, ফলিত রসায়ন ও কেমি কৌশল, পদার্থ বিজ্ঞান, ফলিত পদার্থ বিজ্ঞান ও ইলেকট্রনিক্স, ফার্মেসী, প্রাণীবিদ্যা, মাইক্রোবায়োলজী, উদ্ভিদবিদ্যা, এগ্রো কেমিস্ট্রি, মনোবিজ্ঞান, মৃত্তিকা বিজ্ঞান, আইন, গণিত, অর্থনীতি এবং সামাজিক বিজ্ঞান বা বাণিজ্য অনুষদভুক্ত যেকোনো বিষয়ে — (অ) প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা (আ) দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রিসহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স, কেমিক্যাল বা মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। অ্যাক্রেডিটেশন প্রশিক্ষণ সনদপ্রাপ্ত এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে।

৩। পদের নামঃ সহকারী প্রোগ্রামার  পদ সংখ্যাঃ ০১টি  বেতনঃ ২২,০০০–৫৩,০৬০ টাকা  গ্রেডঃ ৯ম  বয়সঃ ৩২ বছর  শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজিসহ সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি এবং সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিচুড টেস্ট (Standard Aptitude Test) এ উত্তীর্ণ।

৪। পদের নামঃ সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা  পদ সংখ্যাঃ ০১টি  বেতনঃ ১২,৫০০–৩০,২৩০ টাকা  গ্রেডঃ ১১তম  বয়সঃ ৩২ বছর  শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য অনুষদভুক্ত যেকোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রিসহ স্নাতকোত্তর ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরের ক্ষেত্রে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২৫ শব্দ।

৫। পদের নামঃ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক  পদ সংখ্যাঃ ০৩টি  বেতনঃ ৯,৩০০–২২,৪৯০ টাকা  গ্রেডঃ ১৬তম  বয়সঃ ৩২ বছর  শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষরের ক্ষেত্রে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দ।

৬। পদের নামঃ ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর  পদ সংখ্যাঃ ০১টি  বেতনঃ ৯,৩০০–২২,৪৯০ টাকা  গ্রেডঃ ১৬তম  বয়সঃ ৩২ বছর  শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষরের ক্ষেত্রে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দ।

৭। পদের নামঃ গাড়িচালক  পদ সংখ্যাঃ ০১টি  বেতনঃ ৯,৩০০–২২,৪৯০ টাকা  গ্রেডঃ ১৬তম  বয়সঃ ৩২ বছর  শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং হালকা গাড়ি চালনায় ৩ (তিন) বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

৮। পদের নামঃ অফিস সহায়ক  পদ সংখ্যাঃ ০৬টি  বেতনঃ ৮,২৫০–২০,০১০ টাকা  গ্রেডঃ ২০তম  বয়সঃ ৩২ বছর  শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

আবেদন ফর্ম পূরণ এবং জমাদানের শর্তাবলি

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ - BAB Job Circular 2026 এর অন্তর্ভুক্ত শূন্যপদসমূহে আবেদনের জন্য অবশ্যই নিম্নবর্ণিত শর্তাবলি মানতে হবে।

১। উপ-পরিচালক পদে নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর এবং অন্যান্য পদের জন্য ০১-০৪-২০২৬ ইং তারিখে আবেদনকারীর ন্যূনতম ও সর্বোচ্চ বয়স ১৮–৩২ বছর হতে হবে। 

২। অনলাইনে আবেদন ফর্ম পূরণ এবং জমাদানের সময়সূচী ৬ এপ্রিল ২০২২৬ ইং তারিখ সকাল ১০টা থেকে ৫ মে ২০২৬ বিকেল ৪টা পর্যন্ত।  

৩। আবেদন ফি- ক্রমিক ১-৩ নং পদের জন্য মোট ২২৩ টাকা। ক্রমিক ৪ নং পদের জন্য মোট ১৬৮ টাকা। ক্রমিক ৫-৭ নং পদের জন্য মোট ১১২ টাকা এবং ক্রমিক ৮ নং পদের জন্য মোট ৫৬ টাকা। তবে অনগ্রসর নাগরিকদের জন্য আবেদন ফি মোট ৫৬ টাকা।

৪। আবেদনপত্র Submit করার পর ৭২ ঘণ্টার মধ্যে Teletalk প্রি-পেইড মোবাইল থেকে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। বিশেষ দ্রষ্টব্যঃ ফি জমা না দেওয়া পর্যন্ত আবেদন কোনো অবস্থাতেই গৃহীত হবে না।

আবেদন প্রক্রিয়া

অনলাইনের মাধ্যমে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ - BAB Job Circular 2026 এর চলমান শূন্যপদসমূহে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করতে এবং বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে নীচের আবেদন করুন বাটনে ক্লিক করুন।

উপসংহার

আশা করি, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর সকল শুন্যপদ, আবেদন প্রক্রিয়া, যোগ্যতা সম্পর্কে বিস্তারিত জানতে পেরছেন। যদি কোন প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আপনার চাকরির পরীক্ষার জন্য অনেক শুভকামনা।

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সহ দেশের সকল সরকারি চাকরির প্রস্তুতি নিতে এখনই Live MCQ™ অ্যাপটি ডাউনলোড করুন। বিসিএস, ব্যাংক, NTRCA, প্রাথমিক শিক্ষক নিয়োগ থেকে শুরু করে সকল সরকারি ও বেসরকারি চাকরির পরীক্ষার প্রশ্নব্যাংক, মডেল টেস্ট এবং লাইভ পরীক্ষার সুবিধা পাবেন এই একটি অ্যাপেই। আজই Live MCQ™ অ্যাপ ডাউনলোড করুন এবং আপনার চাকরির প্রস্তুতিকে আরও শক্তিশালী করে তুলুন।

মন্তব্য

মন্তব্য লোড হচ্ছে…

মন্তব্য করতে লগইন করুন

এক ক্লিকে Google বা Facebook দিয়ে সাইন ইন করুন — মন্তব্য, পার্সোনাল রিপোর্ট ও সব ফিচার আনলক হবে।