আপনার প্রশ্ন, আমাদের উত্তর
যা জানতে চান, এখানে পেয়ে যাবেন। আরও কিছু জানার থাকলে সরাসরি যোগাযোগ করুন।
Live MCQ Compass™
৭ টিLive MCQ Compass™ আপনার ব্যক্তিগত স্টাডি গাইড — ২০১৭ সাল থেকে প্রকৃত পরীক্ষার্থীদের ২০০ কোটির বেশি প্রশ্নোত্তর বিশ্লেষণের ভিত্তিতে তৈরি।
প্রতিটি প্রশ্নে হাজারো প্রকৃত প্রতিযোগী আসলে কেমন পারফর্ম করেছেন তার আলোকে Compass™ এলগরিদম আপনাকে জানিয়ে দেবে — আপনার প্রস্তুতি কোথায় আছে, আপনার Exam Readiness Score কত, আপনি কোন বিষয়ে দুর্বল, এবং এরপর আপনার কী পড়া উচিত।
Live MCQ Compass™ আপনাকে প্রস্তুতির সর্বশেষ অবস্থা বোঝার পাশাপাশি দিক নির্দেশক হিসাবে কাজ করবে।
Adaptive Learning হল একটি Smart শেখার পদ্ধতি; যা ব্যবহারকারীর প্রস্তুতির লেভেল ও প্রয়োজন অনুযায়ী কঠিন, মাঝারি বা সহজ প্রশ্ন Suggest করে। ব্যবহারকারীর প্রতিদিন পড়াশোনা করলে প্রস্তুতি যতটুকু ভালো হবে, সেই অনুযায়ী Adaptive Learning সিস্টেম Difficulty Level পর্যায়ক্রমে বাড়তে থাকবে। অর্থাৎ, Adaptive Learning ⎯
- আপনার পারফরম্যান্স অনুযায়ী প্রশ্নের Difficulty Level বাড়ায় বা কমায়।
- আপনার দুর্বলতা থাকা বিষয়গুলোতে বেশি ফোকাস করে।
- যে বিষয়গুলো আপনার Strong Zone, সেগুলোতে কম ফোকাস করে।
- প্রস্তুতির লেভেল অনুসারে, প্রতি ব্যবহারকারীর জন্য একটি আলাদা ও অনন্য শেখার অভিজ্ঞতা তৈরি করে।
- স্মার্ট Algorithm ব্যবহার করে রিয়েল-টাইমে সিদ্ধান্ত নেয়।
একটি নির্দিষ্ট বিষয় বা টপিকে একজন ব্যবহারকারীর প্রস্তুতি কতটুকু ভাল ⎯ Readiness Score-এর মাধ্যমে সেটা বোঝানো হয়। এখানে ১ - ১০০% এর মধ্যে সংখ্যা দ্বারা ব্যবহারকারী পরীক্ষার জন্য কতটুকু প্রস্তুত, সেটা প্রকাশ করা হয়ে থাকে।
অর্থাৎ, Readiness Score দ্বারা বোঝায় ⎯
- পরীক্ষার জন্য ব্যবহারকারী কতটা প্রস্তুত!
- উক্ত বিষয়ে ব্যবহারকারীর সামগ্রিক জ্ঞান এবং দক্ষতার স্তর!
- উক্ত বিষয়ে প্রস্তুতির অবস্থা শতাংশ আকারে প্রকাশ করা হয় (০ - ১০০%)!
- সকল বিষয় ও সেগুলোর উপর অনুশীলনের সার্বিক ফলাফল।
Readiness Score শুধু ব্যবহারকারী কতগুলো প্রশ্নের উত্তর করেছেন তার উপর নির্ভর করে না; বরং Live MCQ Compass™-এর অ্যাডাপটিভ মডেল —
- ✅ সঠিক উত্তরের হার
- 📈 প্রশ্নের Difficulty Level — এই সবকিছু মিলিয়ে Readiness Score নির্ধারণ করে।
✅ কোন বিষয়ে বা টপিকে ব্যবহারকারীর Readiness Score যত বেশি, সেই টপিকে তার বোঝাপড়া ও পরীক্ষার জন্য প্রস্তুতিও তত বেশি।
Readiness স্কোরের ব্যাখ্যা:
- ◉ ০ - ৪০% স্কোর: প্রস্তুতি প্রাথমিক পর্যায়ে [✅ ভিত্তি গড়ার সময় এবং ভাল পড়াশোনা প্রয়োজন]
- ◉ ৪০ - ৬০% স্কোর: প্রস্তুতি মধ্যবর্তী পর্যায়ে [✅ পড়াশোনা ও নিয়মিত অনুশীলন প্রয়োজন]
- ◉ ৬০ - ৭৫% স্কোর: প্রস্তুতি ভাল; তবে উন্নতির সুযোগ আছে [✅ রিভিশন ও পড়াশোনা প্রয়োজন]
- ◉ ৭৫ - ১০০% স্কোর: প্রস্তুতি চমৎকার ও পরীক্ষার জন্য প্রস্তুত [✅ রিভিশন প্রয়োজন]
Heat Map ব্যবহারকারীর প্রস্তুতির সার্বিক অবস্থা গ্রাফিক্যাল চিত্রের মাধ্যমে উপস্থাপন করে। একজন পরীক্ষার্থীর কোন বিষয় বা টপিকে প্রস্তুতি Strong, কোন বিষয়ে মাঝারি ও কোনগুলোতে প্রস্তুতি দুর্বল - তা সহজেই এই Heat Map-এর মাধ্যমে চিহ্নিত করা যাবে।
Heat Map-এ বিসিএস বা অন্যান্য চাকরীর পরীক্ষার প্রস্তুতির জন্য প্রয়োজনীয় সকল বিষয়ের টপিক ও সাব-টপিক বিভাজন করা হয়েছে। একজন পরীক্ষার্থীর কোন বিষয়ে কেমন প্রস্তুতি রয়েছে বা কোন টপিক বা সাব-টপিকে প্রস্তুতি কেমন - সেটা এই Heat Map-এর Shape গুলোর রং দেখে বুঝে নিতে পারবেন। Live MCQ Compass™-এ ব্যবহারকারীর অনুশীলনের ফলাফল বা Performance-এর উপর ভিত্তি করে এই রংগুলো পরিবর্তিত হবে।
অর্থাৎ, একজন পরীক্ষার্থীর বিষয়ভিত্তিক বা টপিক ও সাব-টপিকে প্রস্তুতির সার্বিক চিত্র সম্পর্কে ধারণা পাওয়ার স্মার্ট পদ্ধতি হলো Heat Map!
উল্লেখ্য,
- পরীক্ষার সিলেবাসের প্রতিটি বিষয় একেকটি রঙিন চতুর্ভূজ। সিলেবাস অনুসারে প্রতিটি বিষয়ের আনুপাতিক গুরুত্ব অনুযায়ী চতুর্ভূজের আকার নির্ধারণ করা হয়েছে।
- লাল, কমলা, হলুদ, সবুজ প্রভৃতি রং - ব্যবহারকারীর পারফরম্যান্স level অনুসারে নির্ধারিত। চতুর্ভূজের নিচের কোণে সংশ্লিষ্ট বিষয়ের Readiness Score দেখা যাবে।
দ্রষ্টব্য: কোন একটি বিষয়ে পরীক্ষার্থীর প্রস্তুতির লেভেল Heat Map-এ যত বেশি সবুজ, সেই বিষয়ে তাঁর প্রস্তুতি তত ভালো। আবার যত বেশি লাল, তার সেই বিষয়ে দুর্বলতা তত বেশি।
ড্যাশবোর্ডে Readiness Score এর চারপাশের রিং ও Heat Map-এর বক্সগুলোর রঙের অর্থ:
| রঙ | স্কোর রেঞ্জ | অর্থ |
|---|---|---|
| গাঢ় লাল | ০-১০% | Critical ⎯ জরুরিভিত্তিতে মনোযোগ প্রয়োজন। |
| লাল | ১১-২০% | Weak ⎯ জরুরিভিত্তিতে মনোযোগ প্রয়োজন। |
| কমলা | ২১-৩০% | Shaky ⎯ উল্লেখযোগ্য অনুশীলন প্রয়োজন। |
| হালকা কমলা | ৩১-৪০% | Below Avg ⎯ উল্লেখযোগ্য অনুশীলন প্রয়োজন। |
| হলুদ | ৪১-৫০% | Average ⎯ উন্নতি করতে হবে। |
| খুব হালকা সবুজ | ৫১-৬০% | Strong ⎯ আরও অনুশীলন করতে হবে। |
| হালকা সবুজ | ৬১-৭০% | Proficient ⎯ আরেকটু ভালো করতে হবে। |
| সবুজ | ৭১-৮০% | Mastery ⎯ ভালো অবস্থানে আছেন। |
| গাঢ় সবুজ | ৮১-৯০% | Elite ⎯ খুব ভালো অবস্থানে আছেন। |
| খুব গাঢ় সবুজ | ৯১-১০০% | Legendary ⎯ সর্বোচ্চ লেভেলে আছেন। |
দ্রষ্টব্য: কোন একটি বিষয়ে পরীক্ষার্থীর প্রস্তুতির লেভেল Heat Map-এ যত বেশি সবুজ, সেই বিষয়ে তাঁর প্রস্তুতি তত ভালো। আবার যত বেশি লাল, তার সেই বিষয়ে দুর্বলতা তত বেশি।
Weak Topics হল Live MCQ Compass™-এর একটি স্মার্ট প্র্যাকটিস টুল।
যেসব বিষয় বা টপিকে যেখানে আপনার পারফরম্যান্স প্রত্যাশিত স্তরের চেয়ে কম, তা তুলে ধরে "Weak Topics"। অর্থাৎ যেসব টপিক/সাব-টপিকে Readiness Score তুলনামূলক কম, সেই টপিক থেকে স্মার্ট এলগরিদমের সাহায্যে প্র্যাকটিস করতে পারবেন এই সেকশনে।
Smart Revision™ হলো Live MCQ Compass™-এর একটি অ্যালগরিদম-ভিত্তিক ফিচার, যেটা ঠিক করে কোন প্রশ্ন কখন আপনার সামনে আবার আনা হবে — যাতে প্রশ্নগুলো মেমরিতে দীর্ঘদিন থাকে।
মূল কথাটা spaced repetition-এর লজিকেই দাঁড়ানো:
- ভুল উত্তর করা প্রশ্ন — সঠিক সময়ে ফিরিয়ে আনা হয়, যাতে ভুলটা শুধরে স্থায়ী হয়।
- সঠিক উত্তর করা প্রশ্ন — একটা নির্দিষ্ট সময় পর পর ফিরে আসে, কারণ সঠিক উত্তর করা প্রশ্নও সময়ের সাথে ভুল হওয়ার ঝুঁকি বাড়ে।
- স্কিপ করা প্রশ্ন — যেগুলোর মুখোমুখি হয়েছেন কিন্তু উত্তর করেননি, সেগুলোও রিভিশনের চক্রে আসে।
Compass™-এ আপনার পারফরম্যান্স ডেটার উপর ভিত্তি করে অ্যালগরিদম নিজেই সময় ঠিক করে। শর্ত একটাই — নিয়মিত ব্যবহার না করলে ফিচারটা কাজ করে না, কারণ রিভিশনের cycle ভেঙে গেলে timing meaningless হয়ে যায়।
Smart Practice™-এর সাথে পার্থক্যটা সরল: Smart Practice™ নতুন ও পুরাতন মিলিয়ে প্রশ্ন দেয় readiness অনুযায়ী, Smart Revision™ শুধু পুরোনো প্রশ্ন দেখায় memory retention-এর জন্য।
সাধারণ প্রশ্ন
৬ টিস্টাডি গ্রুপে জয়েন করতে অ্যাপের হোমপেইজে "Study Group Section" অপশনে দেখুন।
Live MCQ-তে বেশ কয়েকটি বাটনে নিয়মিত পরীক্ষা হয়। প্রথমেই সব ফলো করার দরকার নেই। নতুনদের জন্য পরামর্শ: প্রথমে "নতুনদের বিসিএস প্রস্তুতি – ২০০ দিনে সম্পূর্ণ সিলেবাস" বাটনের পরীক্ষাগুলো ফলো করুন। "ডেইলি কুইজ" এবং "নতুনদের বিসিএস প্রস্তুতি" — এই দুটি বাটনে সব সময় পরীক্ষা থাকে। প্রতি শুক্রবারে ফুল মডেল টেস্ট (সাপ্তাহিক ফ্রি মডেল টেস্ট) দেওয়া উচিত। সপ্তাহে অন্তত একটি জব সল্যুশন পরীক্ষা দিন। নিয়মিত ৫/৭টি পরীক্ষায় অংশগ্রহণের পরই নিজের পরিবর্তন টের পাবেন।
লগইন মাধ্যম ভুলে গেলেও আইডির তথ্য হারানোর কোন ভয় নেই। আপনার পূর্বের আইডির প্রোফাইলে দেয়া মোবাইল নাম্বার দিয়ে পুনরায় লগইন করতে পারবেন।
বিসিএস প্রিলি, সাবজেক্ট কেয়ার, ব্যাংক প্রস্তুতি, জব সল্যুশন, ৯ম-২০তম গ্রেডের প্রস্তুতি, NTRCA ও প্রাথমিক সহকারী শিক্ষক পরীক্ষার প্রস্তুতির কোর্স রয়েছে।
হ্যাঁ, Live MCQ-তে বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা লাইভ ভিডিও ক্লাস হয়। Video Section-এর রুটিন বাটনে ক্লাসের সময়সূচি দেখা যাবে।
Gmail অথবা Facebook দিয়ে লগইন করুন। যে বাটনে পরীক্ষা দিতে চান তা নির্বাচন করুন। নির্বাচিত বাটনের Routine ও Syllabus দেখুন। নির্ধারিত সময়ে "Start Live Exam" বাটনে ক্লিক করে পরীক্ষা দিন। পরীক্ষার পরদিন সকালে "Result" ও "Archive" থেকে ফলাফল ও প্রশ্ন দেখুন।
পরীক্ষা
৪ টিযে বাটনের লাইভ পরীক্ষা দিবেন লাইভ পরীক্ষার পর দিন সকালে ঐ বাটনের অধীনে "Result" অপশন থেকে ফলাফল দেখতে পারবেন।
লাইভ পরীক্ষা মিস হলে, লাইভ পরীক্ষার তারিখের পরের দিন সকালে আর্কাইভে প্রশ্ন জমা হয়। আপনি আর্কাইভ থেকে পরীক্ষাটি দিতে পারবেন।
Live MCQ অ্যাপ ইন্সটল ও লগইন করে অ্যাপের হোমপেজের এক্সাম সেকশন থেকে যে রুটিনের লাইভ পরীক্ষা দিবেন সেই বাটন সিলেক্ট করুন এবং নির্ধারিত সময়ে "Start Live Exam" বাটনে ক্লিক করে পরীক্ষা দিন।
প্রতিযোগিতামূলক পরীক্ষায় কোন নির্দিষ্ট নাম্বারের ভিত্তিতে পাশ করানো হয় না, আপনার অবস্থানের উপর ভিত্তি করে পাশ-ফেইল নির্ধারিত হয়। তাই Live MCQ-তেও নির্দিষ্ট পাশ মার্ক নেই — র্যাংকিং-ই মূল বিষয়। তবে বিঃদ্রঃ — BJS এবং NTRCA সহ কিছু পরীক্ষায় একটি নির্দিষ্ট নাম্বারকে পাশ মার্ক ধরা হয়, সেক্ষেত্রে ঐ নাম্বারটিকে কাট মার্ক বলা হয়।
প্যাকেজ
৫ টিশুধুমাত্র চলমান বিসিএস এর জন্য বার্ষিক প্যাকেজ নেওয়া যাবে। তবে চলতি বিসিএস পরীক্ষার পাশাপাশি পরবর্তী বিসিএস-এর প্রস্তুতিও নিতে চাইলে ১ বছরের প্যাকেজ নেওয়া সবচেয়ে উপযুক্ত।
চারটি রেগুলার প্যাকেজ রয়েছে: ১ বছর, ৬ মাস, ৩ মাস ও ১ মাস। যেকোনো একটি প্যাকেজ নিয়েই বিসিএসহ সকল চাকরির প্রস্তুতি নেওয়া যাবে। বিস্তারিত জানতে "প্যাকেজসমূহ" পেজ ভিজিট করুন।
লাইভ ইন্টারেক্টিভ ক্লাসের টপিক ও রুটিনের ব্যাপ্তি বিবেচনায় রেখে লাইভ ইন্টারেক্টিভ ক্লাস ও ভিডিও লেকচার শুধুমাত্র ১ বছর ও ৬ মাসের প্যাকেজে রাখা হয়েছে।
প্রিলি ও রিটেন দুটি সম্পূর্ণ আলাদা সার্ভিস ও আলাদা অ্যাপ। তাই রিটেনের জন্য আলাদা প্যাকেজ নিয়ে আলাদা অ্যাপ ব্যবহার করতে হবে।
রুটিনের পরীক্ষাগুলো সারা বছর চক্রাকারে চলতে থাকে। তাই আপনি যে রুটিনের পরীক্ষা দিতে চান সে রুটিনে যোগ দিলেই হবে, আলাদা ব্যাচের প্রয়োজন নেই।
পেমেন্ট
৪ টিঅ্যাপ থেকে পেমেন্ট করার পর অ্যাপ মেনু থেকে "Profile" অপশনে গেলেই প্যাকেজের নাম ও মেয়াদ দেখতে পারবেন।
অ্যাপ থেকে সরাসরি পেমেন্ট করতে সমস্যা হলে আলাদা পার্সোনাল পেমেন্টের নাম্বার দেয়া যাবে, সেন্ড মানি করার জন্য। যোগাযোগ: 01701-377322
Live MCQ-তে পেমেন্টের জন্য যে মাধ্যমগুলো আছে, তার সবগুলোই সংশ্লিষ্ট ব্যাংকগুলোর অফিসিয়াল গেটওয়ে। আপনি যে পেজ থেকে পেমেন্ট সম্পন্ন করছেন সেটা Live MCQ অ্যাপের পেজ নয় — ওটা আপনার ব্যাংকেরই পেমেন্ট গেটওয়ে, তাই সম্পূর্ণ নিরাপদ।
Live MCQ-এর সকল সার্ভিস পূর্ণাঙ্গভাবে ব্যবহার করার জন্য প্যাকেজ একটিভ থাকতে হয়। সকল প্যাকেজ "Packages" পেজ থেকে দেখা যাবে। পেমেন্ট সংক্রান্ত যেকোনো সমস্যায় 01701-377322 নম্বরে যোগাযোগ করুন।