সকল ব্লগ
Routine

Science Expert | ক্লাস ও পরীক্ষা সহ বিসিএস সাধারণ বিজ্ঞান প্রস্তুতির রুটিন

Science Expert | ক্লাস ও পরীক্ষা সহ বিসিএস সাধারণ বিজ্ঞান প্রস্তুতির রুটিন

প্রিয় ব্যবহারকারীগণ, সবাইকে Live MCQ™ টিমের পক্ষ থেকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং পড়াশোনার সাথে আছেন। আপনারা জানেন পিএসসির ঘোষণা অনুসারে, আগামী নভেম্বরে ৪৭তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। বিগত ১০ বিসিএসে এবারেই প্রথম পদ সংখ্যা সবচেয়ে বেশি (প্রায় ৩৫০০) বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সুতরাং, এখন থেকেই বিষয়ভিত্তিক প্রস্তুতির উপর জোর দেওয়া উচিত।

Live MCQ-তে ইতোমধ্যে বিসিএসের সকল সাবজেক্টের ক্লাস এবং পরীক্ষা চলমান আছে। তবে আমরা নতুন আঙ্গিকে বিজ্ঞান অংশের ক্লাস পুনরায় শুরু করছি। Science Expert-এর নতুন এই ক্লাস সিরিজে বিসিএসের বিজ্ঞান অংশের সিলেবাসকে ছোট ছোট টপিকে ভাগ করে সাজানো হয়েছে। পাশাপাশি থাকবে ক্লাসগুলোর উপর লাইভ পরীক্ষা।

বিজ্ঞান অংশ নিয়ে অনেকের মধ্যেই ভীতি কাজ করে, বিশেষ করে যারা নন-সায়েন্স ব্যাকগ্রাউন্ডের। আমরা ক্লাস সিরিজটি এমনভাবে সাজিয়েছি যাতে সায়েন্স এবং নন-সায়েন্স উভয় ব্যাকগ্রাউন্ডের জন্যই ইউজফুল হয়।

Science Expert - ৪৭তম বিসিএস সাধারণ বিজ্ঞান প্রস্তুতির নতুন রুটিনে থাকছে:

  • মোট লাইভ ক্লাস: ৪১টি [সকল ক্লাস ডিজিটাল বোর্ডে নেওয়া হবে]
  • মোট লাইভ পরীক্ষা: ২২টি
  • ক্লাস শুরু: ২৫ সেপ্টেম্বর ২০২৪
  • পরীক্ষা শুরু: ২ অক্টোবর ২০২৪

আরও রয়েছে, আগের রাউন্ডের সকল ক্লাস এবং অথেনটিক রেফারেন্স ও ব্যাখ্যাসহ আর্কাইভের প্রশ্ন।

তাছাড়া Live MCQ অ্যাপে রুটিন অনুসারে সারাবছর চক্রাকারে পরীক্ষা চলমান থাকে। তাই, নিশ্চিন্তে যেকোনো সময় জয়েন করুন। নির্দিষ্ট সময়ে আপনার সিলেবাস কাভার হয়ে যাবে।

৪৭তম বিসিএস Science Expert - সাধারণ বিজ্ঞান পরীক্ষা প্রস্তুতির নতুন রুটিন PDF ডাউনলোড করুন

৪৭তম বিসিএস Science Expert⎯সাধারণ বিজ্ঞান পরীক্ষা প্রস্তুতির নতুন রুটিন

4th BCS Science Expert Routine 1
4th BCS Science Expert Routine 2
4th BCS Science Expert Routine 3
4th BCS Science Expert Routine 4
4th BCS Science Expert Routine 5
4th BCS Science Expert Routine 6

এছাড়া Live MCQ অ্যাপ বা সাইটের হোমপেজ --> PDF Section --> রুটিন ও কারিকুলাম অপশন থেকেও অ্যাপের সকল পরীক্ষার পিডিএফসমূহ ডাউনলোড কিংবা প্রিন্ট করে সংরক্ষণ করতে পারবেন।

ক্লাস দেখে ও লেকচার PDF-গুলো থেকে পড়াশুনা করে পরীক্ষা দিয়ে প্রস্তুতি যাচাই করুন। ভালো ফলাফলের জন্য অবশ্যই বোর্ড বই ও অন্যান্য অথেনটিক রেফারেন্স থেকে বিস্তারিত পড়াশুনা করুন। আশা করি নতুন এই রুটিনের পরীক্ষাগুলো আপনার প্রস্তুতিকে আরো একধাপ এগিয়ে দিবে।

নতুন উদ্যমে প্রস্তুতি শুরু হয়ে যাক Live MCQ এর সাথে।

মন্তব্য

মন্তব্য লোড হচ্ছে…

মন্তব্য করতে লগইন করুন

এক ক্লিকে Google বা Facebook দিয়ে সাইন ইন করুন — মন্তব্য, পার্সোনাল রিপোর্ট ও সব ফিচার আনলক হবে।