বিসিএস লিখিত পরীক্ষার সিলেবাস ও মানবন্টন | BCS Written Syllabus PDF (Updated)
বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন পূরণের পথে অন্যতম বড় চ্যালেঞ্জ হলো বিসিএস লিখিত পরীক্ষা। আর বিসিএস লিখিত পরীক্ষার প্রস্তুতি শুরু করার ক্ষেত্রে প্রথমেই সিলেবাস ও মানবন্টন সম্পর্কে জানা অনেক বেশি গুরুত্বপূর্ণ।
কারণ বিসিএস লিখিত পরীক্ষার সিলেবাস ও মানবণ্টন সম্পর্কে স্পষ্ট ধারণা থাকলে এবং বিগত বছরগুলোর লিখিত পরীক্ষার প্রশ্নগুলো অনুসরণ করলে বিসিএস লিখিত পরীক্ষার প্রস্তুতি অনেকটাই সহজ হয়ে যায়।
আজকের এই আর্টিকেলের মাধ্যমে বিসিএস লিখিত পরীক্ষার সিলেবাস ও মানবণ্টনসহ বিসিএস এর জন্য কতটুকু পড়তে হবে, কতটুকু বাদ যাবে, সাধারণ ক্যাডার, টেকনিক্যাল/প্রফেশনাল ক্যাডারের জন্য সিলেবাস ও মানবণ্টন কেমন হবে— তার সবকিছুই জানা যাবে।
তাহলে চলুন, বিসিএসের গুরুত্বপূর্ণ ধাপ লিখিত পরীক্ষার সিলেবাস এবং মানবণ্টন সম্পর্কে বিস্তারিত জেনে নেই।
বিসিএস লিখিত পরীক্ষার মানবণ্টন - BCS Written Exam Mark Distribution
বিসিএস পরীক্ষার প্রস্তুতি নেওয়ার মতো ক্যাডার নির্ধারণ করাও অনেক গুরুত্বপূর্ণ। বিসিএস সাধারণ ও টেকনিক্যাল ক্যাডার (প্রফেশনাল ক্যাডার) প্রার্থীদের ৯০০ নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। উভয় ক্যাডার নির্বাচন করা প্রার্থীদের সাধারণ ক্যাডারের সকল পরীক্ষার পাশাপাশি বাংলাতে অতিরিক্ত ১০০ নম্বরের পরীক্ষা ও অধ্যয়নকৃত বিষয়ের ২০০ নম্বরের পরীক্ষাসহ মোট ১২০০ নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়।
বিসিএস সাধারণ ক্যাডারের জন্য লিখিত পরীক্ষার মানবণ্টন
বিসিএস টেকনিক্যাল/পেশাগত/প্রফেশনাল ক্যাডারের জন্য লিখিত পরীক্ষার মানবণ্টন
বিসিএস উভয় ক্যাডার (Both Cadre) ক্যাডারের জন্য লিখিত পরীক্ষার মানবণ্টন
বিসিএস লিখিত সিলেবাস ও মানবণ্টন (BCS Written Syllabus)
বিসিএস পরীক্ষায় সাধারণ ক্যাডারে (General Cadre) আবেদনকৃত প্রার্থীদের বাংলা (০০২)– পূর্ণমান ২০০ নম্বর, ইংরেজি (০০৩)– পূর্ণমান ২০০ নম্বর, বাংলাদেশ বিষয়াবলী (০০৫)– পূর্ণমান ২০০ নম্বর, আন্তর্জাতিক বিষয়াবলী (০০৭)– পূর্ণমান ১০০ নম্বর, গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা (০০৮,০০৯)– পূর্ণমান ১০০ নম্বর, সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি (০১০)– ১০০ নম্বরের পরীক্ষাসহ সর্বমোট ৯০০ নম্বরের লিখিত পরীক্ষা দিতে হবে।
বিসিএস পরীক্ষায় টেকনিক্যাল/প্রফেশনাল ক্যাডারে আবেদনকৃত প্রার্থীদের বাংলা (০০১)– পূর্ণমান ১০০ নম্বর, ইংরেজি (০০৩)– পূর্ণমান ২০০ নম্বর, বাংলাদেশ বিষয়াবলী (০০৫)– পূর্ণমান ২০০ নম্বর, আন্তর্জাতিক বিষয়াবলী (০০৭)– পূর্ণমান ১০০ নম্বর, গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা (০০৮,০০৯)– পূর্ণমান ১০০ নম্বর, অধ্যয়নকৃত বিষয়ে ২০০ নম্বরের পরীক্ষাসহ সর্বমোট ৯০০ নম্বরের লিখিত পরীক্ষা দিতে হবে।
বিসিএস পরীক্ষায় উভয় ক্যাডারে আবেদনকৃত প্রার্থীদের বাংলা (০০১)– পূর্ণমান ১০০ নম্বর, বাংলা (০০২)– পূর্ণমান ২০০ নম্বর, ইংরেজি (০০৩)– পূর্ণমান ২০০ নম্বর, বাংলাদেশ বিষয়াবলী (০০৫)– পূর্ণমান ২০০ নম্বর, আন্তর্জাতিক বিষয়াবলী (০০৭)– পূর্ণমান ১০০ নম্বর, গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা (০০৮,০০৯)– পূর্ণমান ১০০ নম্বর, সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি (০১০)– ১০০ এবং অধ্যয়নকৃত বিষয়ে ২০০ নম্বরের পরীক্ষাসহ নম্বরের সর্বমোট ১২০০ নম্বরের লিখিত পরীক্ষা দিতে হবে।
বিসিএস লিখিত বাংলা (০০১) বিস্তারিত সিলেবাস ও মানবন্টন (BCS Bangla Written Syllabus)
পিএসসি প্রণীত ‘বিসিএস লিখিত বাংলা’ (বিষয় কোড: ০০১) বিষয়ের এই সিলেবাস শুধু টেকনিক্যাল ক্যাডার/প্রফেশনাল ক্যাডার এবং উভয় ক্যাডার প্রার্থীদের জন্য প্রযোজ্য।
বিসিএস লিখিত বাংলা (বিষয় কোড–০০২) বিস্তারিত সিলেবাস
বিসিএস বাংলা (০০২) এই সিলেবাসটি শুধুমাত্র সাধারণ ক্যাডার এবং উভয় ক্যাডার প্রার্থীদের জন্য প্রযোজ্য।
বিষয় কোড: ০০২ সময়: ৪ ঘণ্টা পূর্ণমান: ২০০
বিসিএস ইংরেজি লিখিত পরীক্ষার সিলেবাস ও মানবন্টন (BCS English Written Syllabus)
বিসিএস লিখিত পরীক্ষার ইংরেজি সিলেবাসটি সাধারণ, পেশাগত ও উভয় ক্যাডার সকলের জন্যই প্রযোজ্য। বিষয় কোড: ০০৩ সময়: ৪ ঘণ্টা মোট পূর্ণমান: ২০০
বিসিএস বাংলাদেশ বিষয়াবলী লিখিত পরীক্ষার সিলেবাস ও মানবন্টন (BCS Bangladesh Affairs Written Syllabus)
বিসিএস লিখিত পরীক্ষার বাংলাদেশ বিষয়বলী সিলেবাসটি সাধারণ ক্যাডার, টেকনিক্যাল/প্রফেশনাল ক্যাডার এবং উভয় ক্যাডার সকলের জন্যই প্রযোজ্য।
বিষয় কোড: ০০৫ সময়: ৪ ঘণ্টা পূর্ণমান: ২০০
বিসিএস আন্তর্জাতিক বিষয়াবলী লিখিত পরীক্ষার সিলেবাস ও মানবন্টন (BCS International Affairs Written Syllabus)
বিসিএস আন্তর্জাতিক বিষয়াবলী লিখিত পরীক্ষার এই সিলেবাস টি বিসিএস সাধারণ ক্যাডার, টেকনিক্যাল (প্রফেশনা ক্যাডার) এবং উভয় ক্যাডার (Both Cadre) সবগুলোর জন্যই প্রযোজ্য।
বিষয় কোড– ০০৭ সময়ঃ ৩ ঘণ্টা পূর্ণমান– ১০০
বিসিএস লিখিত পরীক্ষার আন্তর্জাতিক বিষয়বলি ৩টি সেকশনে বিভক্ত।
সংক্ষিপ্ত ধারণামূলক প্রশ্ন : ১২টির মধ্যে ১০টি ১০ × ৪ = ৪০ নম্বর পরীক্ষামূলক সমস্যা প্রশ্ন : ৪টির মধ্যে ৩টি ৩ × ১৫ = ৪৫ নম্বর সমস্যা সমাধানমূলক প্রশ্ন : ১টি ১ × ১৫ = ১৫ নম্বর
চলুন সেকশনগুলো এবং সিলেবাস সম্পর্কে বিস্তারিত জেনে নিই।
বিসিএস গাণিতিক যুক্তি লিখিত পরীক্ষার সিলেবাস ও মানবন্টন (BCS Math Written Syllabus)
বিসিএস লিখিত পরীক্ষার গাণিতিক যুক্তি সাধারণ ক্যাডার, টেকনিক্যাল (প্রফেশনাল ক্যাডার) এবং উভয় ক্যাডার সকলের জন্যই প্রযোজ্য। সিলেবাসের পূর্ণমান: ৫০ নম্বর বিষয়কোড: ০০৮ সময়: ২ ঘণ্টা
| টপিক | পূর্ণমান |
|---|---|
| পাটিগণিত ও বীজগণিতের সরলীকরণ | ৫০ |
| ঐকিক নিয়ম, গড়, সরল ও যৌগিক মুনাফা, শতকরা, অনুপাত-সমানুপাত, লাভ-ক্ষতি, ল.সা.গু ও গ.সা.গু | |
| বীজগাণিতিক সূত্রাবলি, বর্গমূল উৎপাদক বিশ্লেষণ, একচলক ও দ্বিঘাত সমীকরণ, একচলক ও দ্বিঘাত অসমতা | |
| দুই ও তিনচলক বিশিষ্ট রৈখিক সমীকরণ পদ্ধতি | |
| সূচক ও লগারিদম | |
| সমান্তর ও গুণোত্তর ধারা, অনুক্রম | |
| রেখা, কোণ ও ত্রিভুজ সম্পর্কিত উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্য, বৃত্ত সম্পর্কিত উপপাদ্য ও অনুশীলন | |
| ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য, পরিমিতি, সরলক্ষেত্র ও ঘনবস্তু | |
| স্থানাঙ্ক জ্যামিতি: দূরত্ব ও সরলরেখার সমীকরণ | |
| ত্রিকোণমিতিক অনুপাত, দূরত্ব ও উচ্চতাবিষয়ক সমস্যা | |
| সেট সূত্র ও ভেনচিত্র | |
| গণনার মূলনীতি: বিন্যাস, সমাবেশ ও সম্ভাবনা | |
| সর্বমোট | ৫০ |
বিসিএস মানসিক দক্ষতা লিখিত পরীক্ষার সিলেবাস ও মানবন্টন (BCS Math Written Syllabus)
বিসিএস লিখিত পরীক্ষার মানসিক দক্ষতা সাধারণ ক্যাডার, টেকনিক্যাল (প্রফেশনাল ক্যাডার) এবং উভয় ক্যাডার সকলের জন্যই প্রযোজ্য। মানসিক দক্ষতা লিখিত পরীক্ষায় ৬টি টপিকের উপরে ৫০টি লিখিত এমসিকিউ থাকে। বিষয় কোড: ০০৯ সিলেবাসের পূর্ণমান: ৫০ সময়: ১ ঘণ্টা
বিসিএস সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি লিখিত পরীক্ষার সিলেবাস ও মানবন্টন (BCS General Science and Technology Written Syllabus)
বিসিএস সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি লিখিত পরীক্ষার সিলেবাসটি তিনটি অংশে বিভক্ত। এটি শুধুমাত্র সাধারণ এবং উভয় ক্যাডারদের জন্য প্রযোজ্য।
বিষয়কোড: ০১০ পূর্ণমান: ১০০ সময়: ৩ ঘণ্টা
সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি লিখিত পরীক্ষার সিলেবাসটির বিভক্ত হওয়া অংশগুলো হলো— ১। সাধারণ বিজ্ঞান (৬০ নম্বর) ২। কম্পিউটার ও তথ্য প্রযুক্তি (২৫ নম্বর) ৩। ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স প্রযুক্তি (১৫ নম্বর)
বিসিএস সাধারণ বিজ্ঞান লিখিত পরীক্ষার বিস্তারিত সিলেবাস
পরীক্ষার ধরণ: আবশ্যিক (সাধারণ ও উভয় ক্যাডার) বিষয় কোড: ০১০ পূর্ণমান: ৬০
বিসিএস কম্পিউটার ও তথ্য প্রযুক্তি লিখিত পরীক্ষার বিস্তারিত সিলেবাস (Computer and Information Technology)
পরীক্ষার ধরণ: আবশ্যিক (সাধারণ এবং উভয় ক্যাডার) বিষয় কোড: ০১০ পূর্ণমান: ২৫
বিসিএস ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স টেকনোলোজি লিখিত পরীক্ষার সিলেবাস ও মানবন্টন (BCS Electrical and Electronic Technology Written Syllabus)
পরীক্ষার ধরণ: আবশ্যিক (সাধারণ এবং উভয় ক্যাডার) বিষয় কোড: ০১০ পূর্ণমান: ১৫
বিসিএস টেকনিক্যাল / প্রফেশনাল ক্যাডারের লিখিত পরীক্ষার সিলেবাস (BCS Technical/Professional Cadre Written Exam Syllabus)
টেকনিক্যাল/প্রফেশনাল/স্বাস্থ্য ক্যাডার প্রার্থীদের সাধারণ ক্যাডারের সিলেবাসে অন্তুর্ভুক্ত বাংলা, ইংরেজি, বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, গাণিতিক যুক্তি, মানসিক দক্ষতা– (৭০০ নম্বরসহ) নিজেস্ব স্নাতক/সমমানের পর্যায়ে অধ্যয়নকৃত বিষয়ে আরও ২০০ নম্বরের পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়।
যে সকল প্রার্থীগণ উভয় ক্যাডারে আবেদন করেন তাদের সাধারণ ক্যাডারের সকল বিষয়ের পরীক্ষার অংশগ্রহণ করতে হয়। পাশাপাশি বাংলা (১০০ নম্বর) ও নিজস্ব স্নাতক/সমমানের পর্যায়ে অধ্যয়নকৃত বিষয়ে আরও ২০০ নম্বরের পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়।
বাংলাদেশ সরকারী কর্ম কমিশন কর্তৃক প্রকাশিত হওয়া সর্বশেষ বিসিএস লিখিত পরীক্ষার সিলেবাস ও মানবন্টন পিডিএফটি ডাউনলোড করতে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন।
মন্তব্য
মন্তব্য লোড হচ্ছে…
মন্তব্য করতে লগইন করুন
এক ক্লিকে Google বা Facebook দিয়ে সাইন ইন করুন — মন্তব্য, পার্সোনাল রিপোর্ট ও সব ফিচার আনলক হবে।