ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ | আবেদন শুরু ৬ অক্টোবর
প্রিয় চাকরির প্রার্থীগন আপনারা জেনে অনেক আনন্দিত হবেন যে ২ হাজার ৫২৪ টি শূন্য পদে নিয়োগের লক্ষ্যে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশিত হয়েছে। সংশোধিত এই ভূমি অফিস নিয়োগ বিজ্ঞপ্তিতে একই বছরের ১৪ মার্চ ২০২৪ তারিখে প্রকাশিত হওয়া অন্য আরেকটি ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা নিম্নলিখিত পদগুলোতে একবার আবেদন করেছিলেন তাদের আর নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। এই পদগুলো হল -
সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর; ড্রাইভার; নাজির কাম ক্যাশিয়ার; অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক; পেশকার; রেকর্ড কিপার; খারিজ সহকারী; যাচ মোহরা; কপিস্ট কাম বেঞ্চ সহকারী; অফিস সহায়ক এবং চেইনম্যান। তবে নতুন প্রার্থীরা এই পদগুলো সহ এই নিয়োগ বিজ্ঞপ্তির বাকীপদগুলোতে আবেদন করতে পারবেন।
ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর বিস্তারিত-
মোট পদ সংখ্যা: ২ হাজার ৫২৪ টি আবেদন শুরুর তারিখ: ২৬ নভেম্বর, ২০২৪ তারিখ (সকাল ১০:০০ ঘটিকা) আবেদনের শেষ তারিখ: ৯ ডিসেম্বর, ২০২৪ তারিখ (বিকাল ০৫:০০ ঘটিকা) অনলাইনে আবেদনের লিঙ্ক: http://dlrs.teletalk.com.bd/
এক নজরে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ দেখুন


ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি

মন্তব্য
মন্তব্য লোড হচ্ছে…
মন্তব্য করতে লগইন করুন
এক ক্লিকে Google বা Facebook দিয়ে সাইন ইন করুন — মন্তব্য, পার্সোনাল রিপোর্ট ও সব ফিচার আনলক হবে।