সকল ব্লগ
Primary Teacher Preparation

প্রাইমারি শিক্ষক নিয়োগ সিলেবাস PDF | Primary Teacher Exam Syllabus PDF

প্রাইমারি শিক্ষক নিয়োগ সিলেবাস PDF | Primary Teacher Exam Syllabus PDF

প্রিয় চাকরিপ্রার্থীবৃন্দ, প্রাইমারি শিক্ষক নিয়োগ সিলেবাস সংক্রান্ত আলোচনায় আপনাদের স্বাগতম। এখানে আপনারা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সিলেবাস ও মানবন্টনে দেখতে পারবেন এবং সিলেবাসের PDF ডাউনলোড করতে পারবেন। প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতির একদম শুরুতেই প্রাথমিকের নিয়োগ পরীক্ষার সিলেবাস ও মানবন্টন সম্পর্কে জানা অনেক গুরুত্বপূর্ণ। তাই প্রাথমিক শিক্ষক নিয়োগের সর্বশেষ সিলেবাস ও মানবন্টন PDF-এর সঙ্গে আরও কিছু দিকনির্দেশনা নিয়ে থাকছে আজকের আয়োজন। 

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (DPE) প্রণীত নতুন সিলেবাস অনুযায়ী, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় মোট ১০০ নম্বরের মধ্যে লিখিত (MCQ) পরীক্ষায় ৯০ নম্বর এবং মৌখিক পরীক্ষায় ১০ নম্বর বরাদ্দ থাকবে। লিখিত পরীক্ষার ৯০ নম্বর ৪টি বিষয়ভিত্তিক অংশে বিভক্ত থাকে।

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার মানবণ্টন

লিখিত পরীক্ষা (মোট ৯০ নম্বর)

  • বাংলা: ২৫ নম্বর
  • ইংরেজি: ২৫ নম্বর
  • গণিত ও দৈনন্দিন বিজ্ঞান: ২০ নম্বর
  • সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি): ২০ নম্বর

মৌখিক পরীক্ষা: ১০ নম্বর

সর্বমোট: ১০০ নম্বর

  • লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই কেবল মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন
  • লিখিত পরীক্ষার সময়: ৯০ মিনিট
  • উভয় পরীক্ষার জন্য সর্বনিম্ন পাস নম্বর ৫০%
  • নেগেটিভ মার্কিং .৫০ নম্বর (অবশ্য সাম্প্রতিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় .২৫ ধরা হয়েছে) 

নতুন বিধিমালার গুরুত্বপূর্ণ পরিবর্তন

নতুন বিধিমালা অনুযায়ী, মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগ করা হবে। যারা শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছেন, তাদের জন্য এই তথ্যটি খুবই গুরুত্বপূর্ণ।

কোটা বিষয়ক যেসব পরিবর্তন এসেছে:

সরাসরি নিয়োগযোগ্য ৯৩% পদ মেধাভিত্তিক প্রার্থীদের দ্বারা, যারমধ্যে ২০% পদ বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রিধারী প্রার্থীদের দ্বারা এবং ৮০% পদ অন্যান্য বিষয়ে স্নাতক ডিগ্রিধারী প্রার্থীদের দ্বারা মেধাক্রম অনুযায়ী নিয়োগযোগ্য হবে;

এই বিধিমালার অধীন সরাসরি নিয়োগযোগ্য ৫% পদ মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনার সন্তানদের মধ্য হইতে মেধাক্রম অনুযায়ী নিয়োগযোগ্য হবে;

ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য ১% এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য ১% কোটা থাকবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের লগো এবং ছবিতে লিখা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সিলেবাস বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ বিজ্ঞান

প্রাইমারি শিক্ষক নিয়োগ সিলেবাস PDF ডাউনলোড করুন : Download Primary Teacher Exam Syllabus PDF

নিচের ডাউনলোড বাটন থেকে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সিলেবাসের PDF ডাউনলোড করুন।

বাংলা অংশের বিষয়ভিত্তিক সিলেবাস ও মানবন্টন:

প্রাথমিক সহকারি শিক্ষক নিয়োগের বাংলা অংশে ২৫ নম্বরের বাংলা ব্যাকরণ ও বাংলা সাহিত্য থেকে প্রশ্ন থাকবে। বাংলা অংশের বিষয়ভিত্তিক সিলেবাস ও মানবন্টন আলোচনা করা হল।

ইংরেজি বিষয়ের সিলেবাস ও মানবন্টন

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের ইংরেজি অংশের ২৫ নম্বরের English Grammar ও English Literature বিষয়ক প্রশ্ন থাকবে। ইংরেজি অংশের বিষয়ভিত্তিক সিলেবাস ও মানবণ্টন আলোচনা করা হল–

‘গণিত ও দৈনন্দিন বিজ্ঞান’ বিষয়ের সিলেবাস ও মানবন্টন

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের গণিত অংশের ২০ নম্বরের মধ্যে পাটিগণিতে (১০-১১ নম্বর), বীজগণিতে (৩-৪ নম্বর), এবং জ্যামিতিতে (৫-৬ নম্বর) থাকে। গণিত অংশের বিষয়ভিত্তিক সিলেবাস ও মানবন্টন নিম্নে আলোচনা করা হল –

সাধারণ জ্ঞান অংশের বিষয়ভিত্তিক সিলেবাস ও মানবন্টন

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের সাধারণ জ্ঞান অংশের মধ্যে বাংলাদেশ বিষয়াবলী ও আন্তর্জাতিক বিষয়াবলীতে মোট ২০ নম্বর থাকে।

মন্তব্য

মন্তব্য লোড হচ্ছে…

মন্তব্য করতে লগইন করুন

এক ক্লিকে Google বা Facebook দিয়ে সাইন ইন করুন — মন্তব্য, পার্সোনাল রিপোর্ট ও সব ফিচার আনলক হবে।