Live MCQ “সেন্ট্রাল আর্কাইভ”: চাকরির প্রস্তুতিতে অসংখ্য পরীক্ষা দেওয়ার সহজ উপায়
এই ফিচারে Live MCQ™-এর সকল প্রশ্ন পাওয়া যাবে একসাথে।
সেন্ট্রাল আর্কাইভ কেন গুরুত্বপূর্ণ
চাকরির প্রস্তুতি পর্বে পড়াশোনা যত বেশি গোছানো ও পরিকল্পিত হবে, প্রস্তুতির মান ততই সমৃদ্ধ হবে। সেন্ট্রাল আর্কাইভ হচ্ছে এমন একটি ফিচার— যেখানে এক জায়গায় সকল প্রয়োজনীয় এক্সাম, ভিডিও ক্লাস, PDF লেকচার এবং রুটিন খুঁজে পাবেন। ফলে, প্রস্তুতির প্রতিটি ধাপ গুছিয়ে ও সময় বাঁচিয়ে নিজের মতো করে সাজিয়ে নেওয়া সহজ হবে।
চলুন জেনে নিই, কীভাবে Central Archive আপনাদের Job Exam প্রস্তুতিকে আরও গুছিয়ে নিতে সাহায্য করবে। এই ফিচারটির মাধ্যমে আপনি—
- প্রয়োজন অনুযায়ী ‘বাটনভিত্তিক’ বা ‘বিষয়ভিত্তিক’ পরীক্ষা বেছে নিয়ে যত খুশি পরীক্ষা দিতে পারবেন
- বিসিএসসহ যেকোনো সরকারি/বেসরকারি চাকরির পরীক্ষার জন্য প্রয়োজনীয় সব কনটেন্ট এক জায়গায় পাবেন
- যেসব পরীক্ষা মিস করেছেন বা এখনও অংশগ্রহণ করেননি, সেগুলো সহজেই আলাদা করতে পারবেন
- পরীক্ষায় অংশগ্রহণ করার আগেই ভিডিয়ো ক্লাস ও লেকচার PDF দেখে প্রস্তুতি নিতে পারবেন
- নির্দিষ্ট দিন, বিষয়, বা বাটন অনুযায়ী নিজের সুবিধা মতো পরীক্ষার রুটিন সাজাতে পারবেন
সেন্ট্রাল আর্কাইভ ফিচারের বৈশিষ্ট্য
- সার্চ বাটনে যেকোনো বাটন বা বিষয়ের নাম লিখে সার্চ করলে উক্ত সংশ্লিষ্ট সকল পরীক্ষা চলে আসবে।
- সেন্ট্রাল আর্কাইভ পেইজে অধিকাংশ পরীক্ষার সাথে যুক্ত Study Materials বাটনে রয়েছে সংশ্লিষ্ট পরীক্ষা বিষয়ক ভিডিয়ো ক্লাস এবং পিডিএফ লেকচার। ফলে পরীক্ষার পূর্বে এসব স্টাডি-ম্যাটেরিয়ালের মাধ্যমে ভালোভাবে প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে পারবেন।
- সেন্ট্রাল আর্কাইভে রয়েছে স্মার্ট ফিল্টারিং। সার্চ বারের পাশের ফিল্টার থেকে আপনি কোন পরীক্ষাগুলোতে লাইভ কিংবা আর্কাইভ কোনোভাবেই অংশগ্রহণ করেননি অথবা প্রশ্নও চেক করেননি তা আলাদা করতে পারবেন।
- এমনকি প্রয়োজন হলে এক বা একাধিক বিষয় অথবা একাধিক বাটন সিলেক্ট করেও ফিল্টার করতে পারবেন।
- সেন্ট্রাল আর্কাইভের “Go to date” অপশন থেকে নির্দিষ্ট কোনো তারিখের পরীক্ষাগুলো দিতে পারবেন।
- সেন্ট্রাল আর্কাইভ বাটনের সকল এক্সামের সাথে “Attended” ও “Unattended” ট্যাগ যুক্ত রয়েছে। আর্কাইভ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করা হলে Attended ও যে পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করা হয়নি সেগুলোর পাশে Unattended ট্যাগ থাকবে। পাশাপাশি লাইভ Attended ও Unattended অথবা আর্কাইভের Attended ও Unattended— এইভাবেও ফিল্টার করা যাবে।
- এছাড়া পরীক্ষা দেওয়ার আগে “প্রশ্ন দেখুন” অপশনে প্রশ্নটি দেখে নিতে পারবেন।
সেন্ট্রাল আর্কাইভের পরীক্ষাভিত্তিক সাজানো প্রশ্ন, ভিডিও ক্লাস ও PDF লেকচার — সব এক জায়গায় পেতে আজই Live MCQ অ্যাপ ইন্সটল করুন, ইচ্ছেমতো পরীক্ষা দিন!