Live MCQ ভিডিয়ো সেকশন: চাকরির প্রস্তুতির জন্য অসংখ্য বিষয়ভিত্তিক ক্লাস— এক বাটনে
চাকরির প্রস্তুতির জন্য ১৯০০+ বিষয়ভিত্তিক ভিডিয়ো ক্লাস, লেকচার PDF, স্মার্ট ফিল্টার, প্লে-লিস্ট ও অফলাইন সুবিধা — সব এক বাটনে।
চাকরির পরীক্ষার ভিজ্যুয়াল লার্নিংকে আরও সহজ, সুনিয়ন্ত্রিত ও ফলপ্রসূ করতে Live MCQ অ্যাপে রয়েছে প্রিমিয়াম ফিচার ‘ভিডিয়ো সেকশন’। এখানে রয়েছে ১৯০০+ ভিডিয়ো ক্লাস (ক্রমবর্ধমান), আধুনিক ইন্টারফেস, স্মার্ট ফিল্টার, PDF নোট, প্লে-লিস্ট ও অফলাইন সুবিধা— যা আপনার চাকরির প্রস্তুতিকে করবে আরও দ্রুত, পরিষ্কার ও উপভোগ্য।
ভিডিয়ো সেকশনে কী কী আছে?
Live MCQ অ্যাপের অন্যতম শক্তিশালী ফিচার হলো ভিডিয়ো সেকশন, যেখানে রয়েছে:
- ১৮০০+ ভিডিয়োর ক্রমবর্ধমান সংগ্রহ
- ১৯০০+ ঘণ্টা ভিডিয়ো ক্লাসে শেখার সুযোগ
- ৬৯টি ক্যাটেগরির (ক্রমবর্ধমান) ক্লাস
- বিসিএস, ব্যাংক, NTRCA, প্রাথমিক শিক্ষক নিয়োগসহ প্রায় সব চাকরির পরীক্ষার জন্য সাজানো ভিডিয়ো লেকচার
- প্রতিটি ক্লাসের সাথে প্রয়োজনীয় লেকচার PDF (Lecture Notes)
ভিডিয়ো সেকশনের সুবিধা
বিসিএস, ব্যাংক বা যেকোনো চাকরির পরীক্ষার প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ টেকনিক হলো ভিজ্যুয়াল লার্নিং। কারণ অনেক সময় কোনো বিষয় বই পড়ে শেখার চেয়ে ভিডিয়ো দেখে শেখা হলে তা আমাদের মেমোরিতে বেশি স্থায়ী হয় এবং কনসেপ্ট আরও পরিষ্কার হয়। Live MCQ অ্যাপের ভিডিয়ো সেকশনে যেসব সুবিধা পাবেন —
- নতুন আপডেটে ভিডিয়ো সেকশনটির ইন্টারফেস সম্পূর্ণরূপে আধুনিক ও ইউজার-ফ্রেন্ডলি করা হয়েছে। সহজ ইউজার ইন্টারফেসের নতুন লে-আউটে এখন ভিডিয়ো খুঁজে পাওয়া ও দেখা আরও সহজ। ক্যাটেগরি, মেন্টর বা ওয়াচ স্ট্যাটাস অনুযায়ী ভিডিয়ো ফিল্টার করা যাবে।
- হোমপেজ থেকেই নতুন ভিডিয়ো বা লাইভ ভিডিয়ো শুরু হয়েছে কিনা তা বুঝতে পারবেন।
- ভিডিয়ো প্লেয়ারের সঙ্গে দেওয়া হয়েছে লেকচারের PDF ভিউ অপশন। ফলে একইসঙ্গে ভিডিয়ো দেখা ও পড়ার নোট নেওয়া সম্ভব হচ্ছে।
- প্রতিটি ভিডিয়োর শেষে দেওয়া হয়েছে সংশ্লিষ্ট বিষয়ের কুইজ — যাতে শেখার পরপরই নিজের প্রস্তুতি যাচাই করা যায়।
- প্রতিটি ভিডিয়োতে মন্তব্য, রেটিং ও শেয়ার করার অপশন রয়েছে, যার মাধ্যমে আপনি মতামত জানাতে পারেন কিংবা প্রয়োজনীয় ভিডিয়ো অন্যের সঙ্গে শেয়ার করতে পারেন।
- ইন্টারনেট সংযোগ না থাকলেও পড়াশোনা যাতে থেমে না যায়, সেজন্য রয়েছে ভিডিয়ো ডাউনলোড করে অফলাইনে দেখার সুবিধা।
ভিডিয়ো সেকশন থেকে কীভাবে পড়াশোনা করবেন?
- হোমপেজের Study সেকশন থেকে সরাসরি Video Section-এ যেতে পারবেন। এরপর যে টপিকের লেকচার দেখতে চান সেই টপিকের নাম সার্চ করে ভিডিয়ো পেয়ে যাবেন। বিষয়, টপিক বা মেন্টরের নাম দিয়েও সার্চ করতে পারেন। অথবা, ক্যাটেগরি ট্যাব থেকে প্রয়োজন মতো ভিডিয়ো দেখতে পারবেন।
- ভিডিয়ো শেষ করার পর সেই টপিকের উপর Random কুইজ দিয়ে নিজেকে যাচাই করতে পারবেন।
- নিজের পছন্দের ভিডিয়োগুলো নিয়ে একটি ব্যক্তিগত Play List তৈরি করে রাখতে পারবেন — যেখান থেকে প্রয়োজন অনুযায়ী রিভিশন নিতে পারবেন।
- ভিডিয়ো ট্যাবের ‘Filter’ অপশন থেকে চাইলে Free/Premium, Watched/Unwatched বা নির্দিষ্ট Mentor অনুযায়ী ভিডিও ফিল্টার করে নিতে পারবেন।
- ইন্টারনেট ছাড়া পড়তে চাইলে ভিডিয়োগুলো আগে থেকেই ডাউনলোড করে রাখতে পারবেন। এতে অফলাইনেও প্রস্তুতির গতি থাকবে আগের মতোই।
- ভিডিয়ো চলাকালীন এক ক্লিকে সংশ্লিষ্ট লেকচারের PDF Lecture Notes দেখে নিতে পারবেন। এতে বিষয়টি আরও সহজে আয়ত্তে আসবে।
- Upcoming Videos ট্যাবে ক্লিক করে আসন্ন ভিডিয়ো ক্লাসের লিস্ট দেখতে পারবেন।
আশা করি, Live MCQ-এর ভিডিয়ো সেকশন ফিচারটি আপনার প্রস্তুতিকে আরও সুনিয়ন্ত্রিত, আনন্দদায়ক ও স্মার্ট করে তুলবে।